
কক্স২৪নিউজ ডেস্ক।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার বিকেলে তিনি বলেন, হে রাব্বুল আলামিন! শরীফ ওসমান হাদীকে সুস্থতার নিয়ামত দিয়ে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমিন।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে।