
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
ভোটের ফলাফল যাই হোক শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছেন জাবি ছাত্রশিবির প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি এ কথা বলেন।
মাজহারুল ইসলাম বলেন, ভোট বয়কট করা ছাত্রদলের গণতান্ত্রিক অধিকার। তারা সেটা করতেই পারে। তবে শেষ পর্যন্ত আমরা নির্বাচনে থাকবো।
এর আগে বিভিন্ন অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের নেতৃত্বাধীন প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।
সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদে লড়ছেন ৪৬৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২, ছাত্রী ৫ হাজার ৮১৭।
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play