
নিউজ ডেস্ক।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আরাফান মুন্সীর বিষাক্ত সাপের দংশনে মৃত্যু হয়েছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মেজবাহ আহমেদ খান।
কাউলীবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ আহমেদ শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে জানান, ইউনিয়নের চাড়াভিটা গ্রামের মৃত মো. হাতেম মুন্সীর পুত্র আরাফান মুন্সী মাদ্রাসা থেকে এসে এ বছর কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে ভর্তি হয়েছিল।
সোমবার সকালে পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে যায় আরাফান মুন্সী। সেদিন মধ্যরাতে ঘুমের ঘোরে বিষধর সাপে কামড় দিলে সে তীব্র ব্যথা ও যন্ত্রণায় অচেতন হয়ে পড়ে। পরে রাত ২টার দিকে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
একজন শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play