
কক্স২৪ নিউজ ডেস্ক।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
রোববার (১২ জুলাই) এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনীতিতে একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও বর্ষীয়ান ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্র ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে একজন অভিজ্ঞ ও বর্ষীয়ান নেতাকে হারালো
নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। পাশাপাশি তাঁরা শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।