
কক্স২৪ নিউজ ডেস্ক।
চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮নং ও ৯নং ওয়ার্ড বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে এ কার্যক্রম উদ্বোধন করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী ও সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের এমপি প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক।
এসময় চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, সাবেক নায়েবে আমীর মাস্টার মোহাম্মদ মুছাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।