
কক্স২৪ নিউজ ডেস্ক।
প্রতিদিনের ধারাবাহিকতায় আজও উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান মাহমুদ ডালিমের নেতৃত্বে উপজেলা প্রশাসন, মহেশখালী কুতুবজোম ইউনিয়নের দুর্গত এলাকায় পৌঁছে যায় মানুষের পাশে দাঁড়াতে।
জলাবদ্ধতা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। পাশাপাশি, দুর্গত মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানবিন হোসেন জিসান মাঠে উপস্থিত থেকে অসুস্থ, শিশু, বয়স্ক ও অন্যান্য সেবাপ্রত্যাশীদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করেন।
নিরাপদ পানির সংকট থেকে যেন কোনো পানিবাহিত রোগের প্রাদুর্ভাব না ঘটে, সে লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরণ কিটও বিতরণ করা হয়। দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগ স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান মাহমুদ ডালিম ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন এবং আশ্বস্ত করেন যে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ত্রাণ, স্বাস্থ্যসেবা ও জনসেবা কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
মানুষের দুঃসময়ে পাশে থাকা শুধু দায়িত্ব নয়—এটাই উপজেলা প্রশাসন, মহেশখালীর অঙ্গীকার।