
কক্স২৪ নিউজ ডেস্ক।
কক্সবাজারের চকরিয়া উপজেলার (নবগঠিত মাতামুহুরী উপজেলার) উপকূলীয় অঞ্চলের
বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাবেক পরিচালক ও আজমনগর পাড়া নিবাসী মিজানুর রহমান বৃহস্পতিবার রাত ১০:৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
তাঁর আগে একইদিন বিকাল ৪টায় মরহুম মিজানুর রহমানের ছোট ভাই বদরখালীর আজমনগর পাড়ার নিবাসী মাওলানা মুফতী মুজিবুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)
একইদিন মাত্র ৭ ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়।একই দিনে মাত্র ৭ ঘণ্টার ব্যবধানে দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।