
কক্স২৪ নিউজ ডেস্ক।
প্রশ্নঃকত পরিমাণ সম্পদ থাকলে বর্তমানে যাকাত ও ফিতরা দিতে হবে?
উত্তরঃ স্বর্ণের নিসাব ৭.৫তোলা বা ভরি ঐ ব্যাক্তির জন্য যার শুধুমাত্র স্বর্ণ থাকে,অার রুপার নেসাব ৫২.৫তোলা বা ভরি যার শুধু মাত্র রুপা অাছে।যদি কিছু স্বর্ণ কিছু রুপা সাথে কোন মাল থাকে পৃথক কোনটি নেসাব পূর্ণ না হয় যদি সব গুলোর মূল্য একত্র করলে কোন একটার নেসাব পূর্ণ হলে যাকাত ও ফিতরা দিতে হবে।তাই রুপার নেসাবকে মাপকাঠি হিসাবে গন্য করতে হবে, কারণ স্বর্ণের মূল্য বেশী হিসাবে নিসাবে না অাসলে রুপার নিসাবকে মানদন্ড ধরে অাদায় করতে হবে। বর্তমান রুপার বাজার দর হিসাবে প্রতি ভরি ১২০০/টাকা হিসাবে ৬৩০০০/-তেষট্টি হাজার টাকা প্রয়োজনের অতিরিক্ত জমা থাকলে যাকাত ও ফিতরা দিতে হবে, তবে যাকাতের ক্ষেত্রে বছর পূর্তি হতে হবে কিন্তু ফিতরার ক্ষেত্রে বছর পূর্তি শর্ত নয়, ঈদের দিন সুবেহ সাদেকের পর থাকলে হবে। যাকাতের মধ্যে বছর শুরুতে ও শেষে নিসাব পরিমাণ সম্পদ থাকলে হবে, মধ্যখানে সম্পদ কমে গেলে তা গন্য করা হবে না।যে দিন যাকাত অাদায় করবে সে দিনের সম্পদের পরিমাণ হিসাব করে যাকাত দিতে হবে।বছরের মধ্যখানে সম্পদের হ্রাস বৃদ্ধি হিসাবে অাসবে না।ব্যবসায়ীরা যে দিন যাকাত দিবে সেই দিনের বাজার দর হিসাব করে পণ্য দ্রব্যের যাকাত দিবে।
বাজার দরের উপর হিসাব করতে হবে।
তথ্যসুত্র রদ্দুল মুখতার ২য় ৩৮পৃঃ ৪২পৃ: অাহসানুল ফতোয়া ৪র্থ ২৫৪পৃঃ ফিকহুয যাকাত ৪র্থ ২০১পৃঃআপকে মাসায়েল ৩য়৩৫৬পৃঃইলমুল ফিকহ ৪র্থ ৩০পৃঃফতোয়ায়ে রহিমিয়া ৩য়২১৩পৃ: ফতোয়ায়ে মাহমুদিয়া ৩য়৫০পৃঃঅাল বাহরুর রায়েক্ব ২য়২৩০পৃঃ দারুল উলুম ৬ষ্ট ১২৩পৃ: ১০৭পৃ: আপকে মাসায়েল ৩য়৩৫৯পৃ: ৩৬২ পৃ:।আলমগীরী ৪র্থ ২০ পৃ:
সার্বিক সহযোগীতায়
আলহাজ্ব শাহ মাওলানা আবদুল হাই নিজামী মঃজিঃআঃ
প্রধান মুহাদ্দিস ও মুফতি
চুনতি হাকিমিয়া আলীয়া মাদ্রাসা লোহাগাড়া,চট্টগ্রাম
লিখক মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম
পহরচাঁদা ফাজিল মাদরাসা চকরিয়া, কক্সবাজার।
০১৮১৮০২৫১৭২