
কক্স২৪নিউজ স্পোর্টস ডেস্ক।
ঢাকা মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বসুন্ধরা কিংস।
বুধবার সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারিনায় ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে ২-৩ গোলে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুললো কিংস।
রোমাঞ্চকর ফাইনালে দু’দুবার পিছিয়ে পড়ে কিংস। তবে ম্যাচে কখনোই মনোবল হারায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
যার প্রমাণ ম্যাচ শেষের ফল। দুর্দান্ত কামব্যাকে ২-৩ গোলের জয়ে শিরোপা নিজেদের ঘরেই রাখল কিংস। তাতে হ্যাটট্রিক শিরোপা জিতল তারা। আর সব মিলিয়ে চতুর্থ ট্রফি।
হ্যাটট্রিক শিরোপা জয়ের নায়ক দরিয়েলতন গোমেজ। দলের হ্যাটট্রিক শিরোপার মতো আজ ফাইনালে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
চ্যাম্পিয়ন হওয়ার সুবাধে স্বাধীনতার পর ঘরোয়া ফুটবলে একমাত্র দল হিসেবে দ্বিতীয়বার এক মৌসুমে তিন শিরোপা ঘরে তুললো কিংস।