
কক্স২৪নিউজ ডেস্ক।
অদ্য ১৭/০৫/২০২৬ খ্রি. তারিখে বেলা ১২:৩০ ঘটিকায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী শুকরিয়াপাড়া ১ নং ওয়ার্ড পাহাড়তলী নামক এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আবু জাফর মজুমদার। অভিযান পরিচালনাকালে এক যুবককে ০৩(তিন) পিস ইয়াবা ও গাজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ০৬(ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।