
প্রশ্নঃ
মুসাফির অবস্থায় কাযা হওয়া নামাজ মুকিম অবস্থায় পড়ে দিলে কয় রাকাত পড়তে হবে?
উত্তরঃ
কসর করে আদায় করবে।যেমন জুহর,আসর ও এশার নামায দুই রাকাতই পড়তে হবে।আর মুকীম অবস্থায় কাযা হওয়া নামাজ সফর অবস্থায় আদায় করলে পূর্ণ নামায আদায় করতে হবে।তথা জুহর,আসর ও এশার নামাজ চার রাকাত করে পড়তে হবে।
তথ্যসুত্র
ফতোয়ায়ে দারুল উলুম ৪র্থ খন্ড ৪৫২পৃষ্ঠা,দুররুল মুখতার ১ম৭৪৫ পৃঃআহসানুল ফতোয়া ৪র্থ ২১ পৃষ্ঠা, কিতাবুল ফিকহ১ম ৭৯৪পৃষ্ঠা মাজমাহ ১৬৩পৃষ্ঠা।
সার্বিক সহযোগীতায়
আলহাজ্ব শাহ মাওলানা আবদুল হাই নিজামী মঃজিঃআঃ
প্রধান মুহাদ্দিস ও ফকীহ
চুনতি হাকিমিয়া আলীয়া মাদ্রাসা লোহাগাড়া, চট্টগ্রাম।
লিখক
মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম
পহরচাঁদা ফাজিল মাদরাসা, চকরিয়া, কক্সবাজার।
০১৮১৮০২৫১৭২