
ইসলামী প্রশ্নোত্তর পর্ব ডেস্ক।
প্রশ্নঃ জুমার নামাযে সাহু সেজদার হুকুম কী?
উত্তরঃ সালাম নিবেন মুহতারাম! ভলে কোন ওযাজিব ছুটে গেলে সাহু সেজদা ওযাজিব হয়। জুমা ও ঈদের জামা’আত যদি বড় আকারের হয়, সাহু সেজদা দিতে গেলে বিশৃংখলার সমুহ সম্ভাবনা থাকে তখন সাহু সেজদা ছেড়ে দেয়া জায়েয।বরং সাহু সেজদা না দেয়া উত্তম। যদি বড় আকারের না হয় খতীব সাহেব মনে করেন যে, সাহু সেজদা দিতে গেলে মুক্তাদীরা দ্বিধা দ্বন্দে পড়বে না তথা বিশৃংখলা হবে না।তখন সাহু সেজদা দেওয়া উত্তম।
তথ্যসুত্রঃফতোয়ায়ে মাহমুদিয়া ৭ম ১৮৬ পৃঃ,ফতোয়ায়ে দারুল উলুম ৪র্থ ৪১১ পৃঃ,দুররে মুখতার ১ম ৭০১ পৃঃ,কিফায়তুল মুফতী ৩য় ৩৭২ পৃঃ,মারাকিউল ফালাহ ২৭৯ পৃঃ।
লেখক
মুফতী মোহাম্মদ জাহাঙ্গীর আলম
পহরচাঁদা ফাজিল মাদরাসা চকরিয়া,কক্সবাজার।
০১৬৭৬ ৬৮ ৬২ ৯২