
প্রশ্ন :
পরম শ্রদ্ধেয় হুজুর মসজিদে কতারে ছোটরা কত বছর হলে একসাথে দাঁড়াবে।এখন কিছু মানুষ দেখা যায় নিজেদের নামায আদায় না করে ছেলের তাড়ানোর জন্য ব্যাস্ত।
উত্তরঃ
ধন্যবাদ রিদুয়ান সাহেব।১০ বছর বয়সের ছেলে বড়দের কাতারে দাঁড়াতে পারবে।কারণ রসুল(স:)১০বছর বয়সের সন্তানদের নামায পড়ার ব্যাপারে জোর তাকিদ দিয়েছেন,এমনকি প্রহার করতে বলেছেন।এ বয়সের সন্তানের ভাল মন্দ বুঝার শক্তি অর্জিত হয়।তাছাড়া এর চেয়ে ছোট বয়সের সন্তান জমাতে কাতারবন্দী হলে তাদেরকে নামাজ পড়া অবস্থায় সরানো জায়েয নাই।নতুন বয়স্ক মুসাল্লিরা তাদের পাশে বা জায়গা না থাকলে পেছনে দাঁড়াবে।বর্তমানে সঠিক মাসয়ালা না জানার কারণে ছোটদের সরাতে থাকে।এটা জায়েজ নাই।করলে গুনাহ হবে।
তথ্য সুত্র ফতোয়ায়ে দারুল উলুম,বাহারে শরীয়ত,খায়রুল ফতোয়া,ফতোয়ায়ে মাহমুদিয়া,অাহছানুল ফতোয়া,।
লিখক মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর অালম
পহরচাঁদা ফাজিল মাদরাসা,চকরিয়া,কক্সবাজার।