
কক্স২৪নিউজ ডেস্ক।
আজ থেকে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধলঘাটা ইউনিয়ন শাখার সভাপতি খন্দকার রায়হান উদ্দিন।
একটি সংক্ষিপ্ত বার্তায় তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “তোমরাই আগামীর কর্ণধার। দেশের সেবা ও জাতির উন্নয়নে তোমাদের সুশিক্ষিত হয়ে গড়ে ওঠা অপরিহার্য।”
তিনি শিক্ষার্থীদের ধৈর্য ও আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, মেধা ও নৈতিকতার সমন্বয়েই প্রকৃত মানুষ হওয়া সম্ভব।
পরীক্ষার্থীদের মানসিক প্রশান্তি বজায় রাখতে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।
সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
পরিশেষে তিনি সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য এবং আশাতীত সাফল্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
উল্লেখ্য যে, আজ থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রায় ১৮ লাখ শিক্ষার্থী এ পরিক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে।