
কক্স২৪ নিউজ ডেস্ক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগ সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, তথ্যের অবাধ প্রবাহের সাথে সাথে মিথ্যাচার ও অপতথ্যের ছড়াছড়ি আশংকাজনক হারে বেড়ে গিয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি শিকার হচ্ছে ইসলাম ও মুসলিম উম্মাহ। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর দেশ বিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার ছিল চোখে পড়ার মতো। এহেন পরিস্থিতির উত্তরণ ঘটাতে হলে সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে দায়িত্বশীলদের কে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
তিনি আজ সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা প্রচার ও মিডিয়া বিভাগ আয়োজিত উপজেলা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা সাংগঠনিক সেক্রেটারি প্রচার ও মিডিয়া বিভাগ সভাপতি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, উখিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, কক্সবাজার সদর সেক্রেটারি আজিজুর রহমান। মতবিনিময় সভায় উপজেলার প্রচার ও মিডিয়া বিভাগের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।