
জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী
শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুর চট্টগ্রাম আসকার দিঘী পাড়স্থ এস আলম টাওয়ার পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে নগর জামায়াতের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আলহাজ্ব শাহজাহান চৌধুরী দৈনিক যুগান্তর পত্রিকার পরিবারকে মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করতে আহ্বান জানান। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাবেক সাতকানিয়া উপজেলা চেয়াম্যান জসিম উদ্দিন, কোতোয়ালী থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের, যুগান্তর পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়ার, বাংলাদেশ সাংবাদিক ফেডারেল ইউনিয়নের সহ সভাপতি মুহাম্মদ শহিদুল আলম, দৈনিক ইত্তেফাকে চট্টগ্রাম ব্যুরো প্রধান সালা উদ্দিন আহমদ রেজা, দৈনিক নয়া দিগন্ত পত্রিকা চট্টগ্রাম ব্যুরো প্রধান কাজী নুরুল মোস্তফা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী দৈনিক জনকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও যুগান্তরের স্টাফ রিপোর্টার মুছা খান প্রমুখ।