
মহেশখালী উপজেলা প্রতিনিধি।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আবু জাফর মজুমদার। এ সময় ফুটপাত দখল রাখা, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার কারণে অভিযুক্ত ০২(দুই) ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় সর্বমোট ১৩,০০০/-(তেরো হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন জনাব রুপম কান্তি পাল, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, মহেশখালী।
পবিত্র রমজান মাস উপলক্ষে জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা চলমান থাকবে।