
কক্স২৪নিউজ ডেস্ক।
রাষ্ট্রপতির অনুমতিক্রমে আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু করার পরিকল্পনা করছে সরকার- এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রথম অধিবেশনে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করে অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করতে কিছু প্রশাসনিক রদবদল আনা হবে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।