
কক্স২৪নিউজ ডেস্ক।
ককসবাজার-২(মহেশখালী-কুতুবদিয়া)আসনের বিএনপির নব নির্বাচিত এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এর গাড়ী বহরে পৃষ্ঠ হয়ে একশিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুর নাম ওয়াদিল(১০) পিতা আমান উল্লাহ (প্রবাসী)মাতা: সুমাইয়া বেগম নুরানি ২য় শ্রেণীতে পড়ে,বাড়ী বদরখালী আহমদ কবিরের ঘাটা, তেচ্ছাপাড়া জামে মসজিদের পাশে বলে জানা যায়।
ঘটনাটি ঘটেছে ২২ফেব্রুয়ারী সোমবার বিকাল ৪:০০ঘটিকার সময়,বদরখালী আহমদ কবিরের ঘাটায়,নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের সাথে দেখা করে কুতুবদিয়া থেকে আসার পথে এ ঘটনা ঘটে।
শিশুটিকে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,এমপি সাহেবের গাড়ী বদরখালী ঢুকতেই শিশুটিকে পৃষ্ঠ করে পালিয়ে যাচ্ছিলেন।এ সময় আলমগীর ফরিদ এমপি এর গাড়িবহরকে বদরখালী ফাজিল ডিগ্রি মাদরাসা গেইট এলাকায় স্থানীয়রা ডাম্পার গাড়ি দিয়ে গতিরোধ করে আটকায়।
ইতোমধ্যে আলমগীর ফরিদ এমপির গাড়ি বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ি পর্যন্ত চলে যায়। উল্টো ব্যাক করে আলমগীর ফরিদের নেতা-কর্মীরা স্থানীয় লোকজনকে বেশ মারধর করে কয়েকজনকে আহত করে।
পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হতে থাকে,এক পর্যায়ে মাদরাসা গেইটে লোকজন বাড়তে থাকলে উত্তেজিত জনতা একযোগে প্রতিরোধ গড়ে তোলে।এ সময় বদরখালী স্থানীয় বিএনপি নেতা সাব্বির ও কয়েকজন নেতা-কর্মী মিলে আলমগীর ফরিদ ও তার লোকজনকে নিরাপদে নিয়ে যায়।
স্থানীয়রা জানান,শিশুটি এমপির গাড়ীর চাপায় রাস্তায় প্রাণ হারাল,এমপি তাকে এক নজর দেখারও প্রয়োজন মনে করাল না।
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।