
মহেশখালী উপজেলা প্রতিনিধি।
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে পুকুরে ডুবে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে ইউনিয়নের কালালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী কালালিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীটি খেলাধুলা শেষে কালালিয়াকাটা মাদ্রাসা-সংলগ্ন একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়।