অবৈধ জ্বালানি তেলসহ চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ((৩১ মার্চ) রাজধানীর খিলক্ষেত ও দক্ষিণখান থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ তেলসহ তাদেরকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক চারটি যৌথ অভিযানে অবৈধ জ্বালানি তেল উদ্ধার ও চারজন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
অভিযানে সর্বমোট ডিজেল ২৫৫০ (দুই হাজার পাঁচশত পঞ্চাশ) লিটার এবং অকটেন ২৪৫ (দুইশত পঁয়তাল্লিশ) লিটার, অর্থাৎ মোট ২৭৯৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- মো. কামরুল ইসলাম (লঞ্জনিপাড়া, খিলক্ষেত), মোহাম্মদ ইসমাইল (নদ্দাপাড়া, দক্ষিণখান), মিরাজ (পূর্ব নামাপাড়া, খিলক্ষেত) ও জিতু খান (নোয়াপাড়া আমতলা, দক্ষিণখান)।