
কক্স২৪নিউজ ডেস্ক।
পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বড়ঘোপ বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জামশেদ আলম রানা। ২০ ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে এ মনিটরিং পরিচালনা করা হয়।
উক্ত মনিটরিং কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন অফিসার্স ইনচার্জ, কুতুবদিয়া থানা ও চেয়ারম্যান, বড়ঘোপ ইউনিয়ন পরিষদ। এই সময় মূল্য তালিকা টানানো ও অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। আগামীকাল থেকে বাজার আরো কঠোরভাবে মনিটরিং করা হবে মর্মে ব্যবসায়ীদের জানানো হয় এবং কোন ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মর্মে তাদের সতর্ক করা হয়।