
কক্স২৪নিউজ ডেস্ক।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। প্রথম ধাপে ২৫ জন পূর্ণমন্ত্রীকে শপথ পড়ান তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। পরে পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।