
চকরিয়া উপজেলা প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চকরিয়া–পেকুয়া আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের সমর্থনে চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় চকরিয়া পৌর বাসটার্মিনালে এ উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএস সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান , জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া–পেকুয়া আসন পরিচালক আক্তার আহমেদ, কক্সবাজার জেলা ছাত্রশিবির সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, উপজেলা আমীর মাওলানা আবুল বশর, পৌর আমীর আরিফুল কবির, মাতামুহুরি আমীর ফরিদুল আলম, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন এবং চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক।
পরে বাদে আসর সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি চকরিয়া পৌর বাসটার্মিনাল থেকে শুরু হয়ে মহাসড়কের জিদ্দাবাজারে গিয়ে শেষ হয়।