
কক্স২৪নিউজ ডেস্ক।
সৌদি আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা সতর্ক করে বলেছেন যে, এই অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতা বিশ্বব্যাপী তেল বাজারের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।
তিনি বলেন, অস্থিরতা যত দীর্ঘ সময় ধরে চলবে, ততই তা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও দামের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে।
২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানে মার্কিন ও ইসরাইলি আগ্রাসন এখনও শেষ হওয়ার নাম নেই। এই আগ্রাসনে বহু মানুষ নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রাণ হারিয়েছেন এই মার্কিন হামলায়। এখনও দুপক্ষ যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে কথা বলছে।
এদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে যে, আল-খারজ গভর্নরেটের পূর্ব দিকে একটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্স আরও জানিয়েছে, আল-জুলফি গভর্নরেটে একটি ড্রোন আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে, যার ফলে কিছু সম্পদের ক্ষতি হয়েছে।