
পেকুয়া উপজেলা প্রতিনিধি।
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের পরিবারে ঈদ উপহার তুলে দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
আজ সোমবার (৯ মার্চ) ইফতারের পর শহীদের নিজ গ্রাম পেকুয়া মেহেরনামায় ছুটে যান জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমীর চকরিয়ার কৃতি সন্তান আবদুল্লাহ আল ফারুক।
প্রতিনিধি দলে ছিলেন পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, পেকুয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দিদারুল ইসলাম ও অর্থ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন।