
শাহজালাল শাহেদ সিনিয়র স্টাফ রিপোর্টার।
চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় মিউনিসিপ্যাল কেজি স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ওয়ার্ড আমীর মো. এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ। তিনি বলেন, পবিত্র কুরআন নাযিলের মাস মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদেরকে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ভূমিকা পালন করতে হবে। তিনি প্রধান অতিথির বক্তব্য শেষ করে আগামী চকরিয়া পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে ওয়ার্ড জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মো. এহসানুল হকের নাম ঘোষণা দিয়ে উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন নূরী, মাওলানা ওসমান গণি ওঅর্থ সম্পাদক সৈয়দ মুহাম্মদ রাসেল।
এসময় চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন, চকরিয়া পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি আরিফুল ইসলাম, যুব বিভাগের পরিচালক ইবরাহিম রাজা ইবু, সাবেক ছাত্রনেতা দিনারুল ইসলাম পারভেজ, তায়েফুল ইসলাম শাওয়াল, মাস্টার আমির হোসেনসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন হেলালী। তিনি আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন।