
কক্স২৪নিউজ ডেস্ক।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করবেন। বিকেল ৩টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর কর্মসূচির বিষয়ে জানানো হয়েছে।
সরকারি সূচি অনুযায়ী, বেলা ১১টায় সাভার স্মৃতিসৌধ এবং দুপুর ১২টা ১৫ মিনিটে শেরেবাংলা নগরে সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে উপস্থিত হবেন এবং বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন।

মঙ্গলবার শপথ গ্রহণের পর আজই পূর্ণ দিবস হিসেবে দাপ্তরিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন তিনি।