
কক্স২৪নিউজ ডেস্ক।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরিক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৯জানুয়ারি(শুক্রবার)সকালে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা এখন নেওয়া হবে বিকেলে।
আজ রবিবার ৪জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী ৯জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বেলা
৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরিক্ষা চলবে।তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।সময় পরিবর্তনের কারণ সম্পর্কে প্রথমিক শিক্ষা অধিদপ্তর সুত্র জানায়,বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে আগে ২জানুয়ারির পরিক্ষা পিছিয়ে ৯জানুয়ারি নির্ধারণ করা হয়। তবে পরিক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে পরিক্ষা সময় বিকেলে নির্ধারণ করা হয়েছে। এবারের নিয়োগে ১৪হাজার ৩৮৫ টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০লাখ ৮০হাজার ৮০জন প্রার্থী।গড়ে প্রতিটি পদের জন্য প্রায় ৭৫ জন প্রতিযোগী রয়েছে।