ভেসে উঠল সাগরে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ।
কক্সবাজার প্রতিনিধি। ২৪ ঘন্টারও বেশি সময় পর মিললো কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ। বুধবার (৯ জুলাই) কক্সবাজার সমিতিপাড়ার সমুদ্র সৈকতে ভেসে উঠে আসিফের মরদেহ।…
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কঠিন চ্যালেঞ্জ- মাহমুদুর রহমান।
মাহমুদুর রহমান সম্পাদক দৈনিক আমার দেশ। আমার ব্যক্তিগত বিবেচনায় বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। সেই সময় সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন যথাক্রমে প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ এবং বিচারপতি আবদুর রউফ। দুজনার কেউই আজ আমাদের…
শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে- আফরোজা আব্বাস।
স্টাফ রিপোর্টার। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এ বাংলার মাটিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হবে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা দল ও বিএনপির অঙ্গসহযোগী সংগঠন…
ফেনীতে ১৬টি স্থানে নদী ভাঙ্গন,২৫টি গ্রাম প্লাবিত।
স্টাফ রিপোর্টার। ফেনীতে গত দুদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১৬টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) রাত ১২ টা পর্যন্ত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৪১ মিলিমিটার যা মৌসুমের সর্বোচ্চ।…
বিএনপি ও আওয়ামীলীগ একই গাছের দুই ফল- ফয়জুল করিম।
নিউজ ডেস্ক। বিএনপি ও আওয়ামী লীগ একই গাছের দুই ডাল, দুই ফল। দল দুইটি মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নাটোর শহরের মাদরাসা মোড়ে সংস্কার, গণহত্যার…
সরকারিভাবে ৬৭ লাখ সিম বন্ধ করার সিদ্ধান্ত।
দেশে ৬৭ লাখ সিম বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি মূলত সেই সিমগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেগুলোর মালিকানা সঠিকভাবে যাচাই করা হয়নি বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এসব সিম ব্যবহারের মাধ্যমে অবৈধ কার্যক্রম বা সাইবার অপরাধের সম্ভাবনা থাকে,…
সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে জাতীয়করণ করতে হবে -অধ্যাপক মুজিবুর রহমান।
স্টাফ রিপোর্টার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এমপিওভুক্ত করার জন্য সরকারের নিকট দাবি জানিয়ে বলেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য সম্মিলিত…
কক্সবাজার উখিয়ায় এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা।
নিউজ ডেস্ক। উখিয়ায় কামাল উদ্দিন নামে একজন ইউপি সদস্যকে ডেকে নিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর পার্শ্ববর্তী খাল থেকে ওই জনপ্রতিনিধি কামালের মরদেহ মঙ্গলবার দুপুরে উদ্ধার করেছে স্থানীয়রা ও উখিয়া থানা পুলিশ। উখিয়া থানার ওসি আরিফ…
জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার। ৮ জুলাই, মঙ্গলবার, সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ঐতিহাসিক ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ…
স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার-পরিবেশ উপদেষ্টা।
স্টাফ রিপোর্টার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, দেশে বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য সংগ্রাহকদের…