
কক্স২৪নিউজ ডেস্ক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আলিম আরিফ ও সেক্রেটারি হয়েছেন ইব্রাহিম খলিল।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। সংগঠনের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নবনির্বাচিত সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে নব মনোনীত সেক্রেটারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এসময় কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী, সাবেক জবি শিবির সভাপতি ফয়সাল আমিন, ইকবাল হোসেন, আসাদুল ইসলামসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।