পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারোবাকিয়া ইউনিয়নের উত্তর সাবেক গুলদি বায়তুর রহমান জামে মসজিদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দুই সহস্রাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন চকরিয়া-পেকুয়া আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, পেকুয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মনজু, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত