কক্স২৪ নিউজ ডেস্ক।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পড়েছে। এ ঘটনায় তিন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। এতে চাপা পড়েছেন আরও বেশ কয়েকজন। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বুধবার (৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
উখিয়া ফায়ার সাভির্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে কক্স২৪ নিউজকে জানান, উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। পাহাড় ধসে আনুমানিক ২০ শিক্ষার্থী চাপা পড়ে আছে।
বিস্তারিত প্রতিবেদন আসছে ........
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত