কক্স২৪ নিউজ ডেস্ক।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সর্বোচ্চ ফোরাম কার্যনির্বাহী কমিটির বৈঠক জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর এর সভাপতিত্বে আজ ৬ জুলাই বিকাল ৩ টায় হাসপাতাল রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা জননেতা অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম।
কার্যনির্বাহী বৈঠকে আরো উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি আলহাজ্ব সাইদুল আলম, সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মহসিন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাজাহান,
সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর,
অর্থ সম্পাদক জসিম উদ্দিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক সরোয়ারুল ইসলাম প্রমূখ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত