মোঃ বজলুর রহমান, স্টাফ রিপোর্টার।
ঈদগাঁও উপজেলার অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন 'ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন'-এর উদ্যোগে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এবার ৫ম বারের মতো ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে ফ্রি খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) পবিত্র জুমার নামাজের পর এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।
সংগঠনটির নিয়মিত উদ্যোগের ধারাবাহিকতায় এ দিন অসহায় মানুষের মাঝে খাবার তুলে দেওয়া হয়। খাবার বিতরণ কার্যক্রমটির সার্বিক তদারকি করেন ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মোবারক হোসাইন সাঈদ, আনিছুর রহমান আনিছ এবং মিজবাহ উদ্দীন উপস্থিত ছিলেন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ আহমদ ফারুকী ও ক্যান্ডেল-৭১-এর স্বত্বাধিকারী মোহাম্মদ সিপন। সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ বজলুর রহমান, রবিউল আলম রবি ও আবু বক্কর ছিদ্দিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ৫ম বারের এই খাবার বিতরণ কর্মসূচিতে সার্বিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করেছেন ঈদগাঁও জাগির পাড়ার কৃতি সন্তান, কাতার প্রবাসী তারেকুর রহমান।
এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ জুবাইর, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল কবির রাকিব, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম এবং নির্বাহী সদস্য জাফর আলম ও জসীম উদ্দিনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে আসছে।"
সংগঠনের নেতৃবৃন্দ এই কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন। তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও প্রতি শুক্রবার নিয়মিতভাবে ফ্রি খাবার বিতরণসহ সব ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত