কক্স২৪ নিউজ ডেস্ক।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত উত্তরা পূর্ব থানার দায়িত্বশীলদের মতবিনিময় সভা ও কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়েছে।
রবিবার (২৮ জুন ২০২৬) সকাল ৭টায় রাজধানীর আন্ওয়ারুল উলুম মাদিনাতুল মোনাওয়ারা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় আগামী ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল সফল করার লক্ষ্যে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উত্তরা পূর্ব থানার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান। পরে মাওলানা মাহমুদুল হাসানকে সভাপতি, মাওলানা হারুনুর রশিদকে সাধারণ সম্পাদক এবং মাওলানা সালাহ উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ থানা কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা লোকমান মাযহারী।
প্রধান আলোচক ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মতিউর রহমান গাজীপুরী সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল সর্বাত্মকভাবে সফল করতে সকল দায়িত্বশীলের প্রতি আন্তরিক আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা শহীদুল্লাহ, মাওলানা আহমদ শফী, মাওলানা আলী আহমদ কাসেমী, মাওলানা আবুল বাশার, উত্তরা পশ্চিম থানার সভাপতি মুফতি কেফায়েতুল্লাহ নোমানী, মাওলানা মুঈনুদ্দিন, মাওলানা শিহাবুদ্দীন, মাওলানা ইয়াসিনসহ মহানগর উত্তর ও থানা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত