চকরিয়া উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকাল ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হেদায়ত উল্লাহ। প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ মহসিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আবুল বশর এবং অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম।
উপজেলা সভাপতি শরিফুল আমিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল কাদের-এর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অর্ধশতাধিক বাছাইকৃত কর্মী অংশগ্রহণ করেন।
বৈঠকে সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, শ্রমিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত