কক্স২৪ নিউজ ডেস্ক।
ঋতুবৈচিত্র্যের ষড়ঋতুর দেশে দ্বিতীয় ঋতু বর্ষা তথা আষাঢ়ের শুরুতে অঝোরে বৃষ্টি হবে; আর সেই বৃষ্টি আর দক্ষিণা হিমেল হাওয়া একাকার হয়ে আবহাওয়া আরামদায়ক হবে এটাই স্বাভাবিক। কিন্তু না, এবার তা না হয়ে বরং আষাঢ়ের শুরুতে দেশজুড়ে ভ্যাপসা গরম ছড়াচ্ছে প্রকৃতি।
বর্ষার শুরু আষাঢ়ের প্রথম দিন গতকাল সোমবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপপ্রবাহ বয়ে গেছে। এতে দেশজুড়ে তাপমাত্রা বেড়ে আবারো ভ্যাপসা গরম দেখা দিয়েছে। এ অবস্থা আরো দুই-তিনদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কেন এমনটি হচ্ছে এমন প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা আমার দেশকে বলেন, আবহাওয়া বিজ্ঞানের দৃষ্টিতে বর্ষা শুরু আষাঢ়ের প্রথম দিন থেকে নয়, বরং জুনের প্রথম দিন থেকে। সেদিক থেকে জুনের প্রথম থেকে বেশ কয়েকদিন ভালোই বৃষ্টি হয়েছে। গতকাল সোমবারও ফেনিতে ৭৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এছাড়া দুইদিন আগে রাজধানীতেও শনিবার ৩৫ ও শুক্রবার ৪৩ মিলিমিটার হয়। এখন নানা কারণে আবারো তাপপ্রবাহ শুরু হয়েছে; তা আরো দুই-তিনদিন থাকতে পারে।
বর্ষার শুরুতে আবহাওয়া আরামদায়ক না হয়ে ভ্যাপসা গরম কেন বাড়ছে এ প্রসঙ্গে তিনি বলেন, এই সময়ে বৃষ্টি হলেও তা অনেকটাই উষ্ণ বৃষ্টি হচ্ছে, মেঘামালা জমিনের খুব কাছাকাছি অবস্থান করায় বৃষ্টি হলেও তা ঠাণ্ডা বয়ে আনছে না।
তার মতে, মেঘামালা যত বেশি উপরের দিকে তৈরি হয়ে বৃষ্টি ঝরাবে তা ততবেশি ঠাণ্ডা হয়ে থাকে। এখনকার বৃষ্টি জমিনে খুব কাছাকাছি তৈরি হয়ে বৃষ্টি ঝরাচ্ছে; এছাড়া বেশি সময় ধরেও বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা সহজে কমে না; বরং তাতে ভ্যাপসা গরম অনুভুত হয়।
তিনি আরো বলেন, মঙ্গলবারও সারা দেশে কম বেশি বৃষ্টি হবে। তবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি বৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়বে।
এদিকে গতকাল সোমবার রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও খুলনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। সোমবার সারা দেশের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ দিন রাজধানীর তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। যা আগের দিনের তুলনায় সারাদেশেই তাপমাত্রা বেড়েছে।
সোমবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালিতে ৭৮ মিলিমিটার। গত ২৪ ঘন্টায় রাজধানীতে এক মিলিমিটারেরও কম বৃষ্টি হয়েছে। তবে আজ সন্ধ্যার পর রাজধানীতে সামান্য বৃষ্টি হতে পারে।
এদিকে সোমবার সন্ধ্যা ছয়টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
এতে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
প্রসঙ্গত, এবার মৌসুমের সবচেয়ে উষ্ণতম এপ্রিল-মে মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হলেও জনু-জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। এছাড়া জুন-জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Le temps réel entre la demande et le crédit: casino avec retrait instantane Le nombre de retraits sans frais par mois et le coût des suivants sont relevés. Lequel verse en une journée? Consultez le tableau.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play