মোঃ বজলুর রহমান, স্টাফ রিপোর্টার।
কক্সবাজারজেলা ঈদগাঁওতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ১০ জুন ) দুপুরে উপজেলার পোকখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ মধ্যম পোকখালী গ্রামে জনৈক মিজানের বসত বাড়ী থেকে তার স্ত্রী শানু আক্তার (২০) এর লাশ উদ্ধার করা হয়। মিজান পেশায় রাজমিস্ত্রি ও তাদের সংসারে ৬ মাস বয়সী একমাত্র পুত্র সন্তান রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক সকাল ১১ টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শানু আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার বলেন, কক্ষের দরজা ভিতর থেকে হুক লাগানো ছিল। পুলিশ যাওয়ার পর দরজা ভেঙ্গে উক্ত নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলেও জানান ওসি ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play