কক্স২৪ নিউজ ডেস্ক।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের (পরীক্ষা-২০২৭) আলিম শ্রেণির যেসব শিক্ষার্থী অনলাইনে কোনো মাদ্রাসায় ভর্তি ও রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের জন্য বিশেষ বিবেচনায় অনলাইন রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে। বাদ পড়া এসব শিক্ষার্থীরা আজ সোমবার (৮ জুন) মাদ্রাসা শিক্ষা বোর্ডের ই-এসআইএফ পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।
রোববার (৭ জুন) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার কার্যক্রম ৮ জুন থেকে শুরু হয়ে চলবে ২৮ জুন পর্যন্ত। ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবলমাত্র তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। এছাড়া তথ্য এন্ট্রির সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন পর্যন্ত।
বোর্ড জানিয়েছে, প্রতিষ্ঠানের প্রধানরা যেকোনো ব্রাউজার থেকে সরাসরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (www.ebmeb.gov.bd) প্রবেশ করে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। এরপর পেমেন্ট অপশনে ক্লিক করে শিক্ষার্থী সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত বোর্ড ফি দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল নতুন শিক্ষার্থীর তথ্য আপলোডের অপশন চালু হবে। এখানে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থী ডিলিট করার সুযোগ থাকবে না। তবে আগের রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের অনলাইনে ভুল বিভাগ, বিষয় ও ছবি সংশোধন প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।
এছাড়া রেজিস্ট্রেশন ফির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৮৮৫ টাকা এবং অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে পাঠ বিরতি ফি ১৫০ টাকাসহ সর্বমোট ১ হাজার ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
রেজিস্ট্রেশন ফি জমা ও তথ্য এন্ট্রি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ অথবা ০১৫১-৬১১৯৩৬০ নম্বরে যোগাযোগ করা যাবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play