কক্স২৪ নিউজ আন্তর্জাতিক বার্তা ডেস্ক।
দক্ষিণ লেবাননে পৃথক দুটি ঘটনায় দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন। শনিবার রাতে সেনাবাহিনী এ কথা জানায়। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, ২৩ বছর বয়সি এক ক্যাপ্টেন যুদ্ধে আহত হওয়ার পর শনিবার মারা যান। এ ছাড়া ২১ বছর বয়সি এক সার্জেন্ট শুক্রবার দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় নিহত হন।
সরকারি তথ্য অনুযায়ী, লেবাননে চলমান সর্বশেষ সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরাইলের ২৯ জন সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।
অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলা ও দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর ফলে সেখানে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play