কক্স২৪ নিউজ ডেস্ক।
বিশ্বকাপের প্রস্তুতিতে আনুষ্ঠানিকভাবে রোববারই (৩১ মে) মাঠে নামছে পাঁচচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দেশটির রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পানামার মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় অনুযায়ী সেটি রোববার দিবাগত রাত সাড়ে ৩টায়।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচটি জি (Ge) টিভির ইউটিউব চ্যানেলে (ইউটিউব লিংক) সম্প্রচার করা হবে। অর্থাৎ বাংলাদেশের দর্শকরা কোনো ভোগান্তি ছাড়াই ম্যাচটি উপভোগ করতে পারবেন।
এই ম্যাচের একাদশ গতকাল এক সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। পানামা ম্যাচে ব্রাজিলের একাদশে আছেন- আলিসন; ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা, অ্যালেক্স সান্দ্রো; কাসেমিরো, ব্রুনো ফার্নান্দেস, লুইজ হেনরিকে; ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া ও রাফিনিয়া।
ব্রাজিল ৭ জুন মুখোমুখি হবে মোহামেদ সালাহর মিশরের। এরপর বিশ্বকাপ। ১৪ জুন ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ জুন দ্বিতীয় ম্যাচ হাইতির বিপক্ষে, আর ২৫ জুন তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড।
ব্রাজিলের বিশ্বকাপ দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন, ওয়েভারটন।
ডিফেন্ডার: আলেক্স স্যান্ড্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কুইনহোস, ওয়েসলি।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনহো, লুকাস পাকুয়েতা।
ফরোয়ার্ড: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইস হেনরিক, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play