কক্স২৪নিউজ ডেস্ক।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান উপদেষ্টা আরিফুল কবির। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা ছৈয়দ করিম।
উপজেলা সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে এবং পৌর শাখার সভাপতি আরিফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পৌর উপদেষ্টা ফখরুল ইসলাম, ছৈয়দ মোহাম্মদ রাসেল, এস এম আলী জিন্নাহ, উপজেলা সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের এবং পৌর সাধারণ সম্পাদক হাফেজ জুনায়েদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
র্যালি ও সমাবেশে অংশগ্রহণকারী শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত স্লোগান দেন। এর মধ্যে ছিল—
“দুনিয়ার শ্রমিক এক হও, লড়াই কর”,
“দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ কর, করতে হবে”,
“মালিক-শ্রমিক দ্বন্দ্ব বন্ধ কর, করতে হবে”,
“শ্রমিক হত্যার বিচার কর, করতে হবে” এবং
“পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ কর, করতে হবে”।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত, নিরাপদ কর্মপরিবেশ এবং জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Le temps réel entre la demande et le crédit: casino avec retrait instantane Le nombre de retraits sans frais par mois et le coût des suivants sont relevés. Lequel verse en une journée? Consultez le tableau.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play