
কক্স২৪নিউজ প্রশ্নোত্তর পর্ব।
প্রশ্নঃকাল রঙের খেজাব দিয়ে সাদা চুল দাড়িকে কাল রঙে রঙিন করার শরয়ী হুকুম কী?
উত্তরঃ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,মুহতারাম! মুজাহিদ বা সৈনিকের জন্য এক মাত্র যুদ্দাবস্থায় শত্রুকে আতঙ্কগ্রস্থ করার জন্য কালো খেজাব ব্যবহার সাময়িক ভাবে জায়েয।ফতোয়ায়ে আলমগীরীতে ৫ম খন্ড ৩৬৯ পৃষ্ঠায় উল্লেখ আছে
এ ছাড়া অন্য কারো জন্য কাল রঙের খেজাব জায়েয নহে।
তবে মেহেদী ও খয়েরী রঙের খেজাব ব্যবহার জায়েয।যেমন যাদুল মুয়াদ ২য় খন্ড ১২৭পৃঃ উল্লেখ আছে
আর যারা কাল রঙের খেজাব দিয়ে সাদা চুল দাড়িকে কালো রঙের রঙিন করবে হাদিস শরীফের ভাষ্য মতে তারা বেহেশতের ঘ্রানও পাবে না।যেমন আবু দাউদ ও নাসাঈ শরীফে বর্ণিত আছে।
কারণ ত্বাবরানী শরীফে বর্ণিত আছে এটা ধোঁকা,প্রতারণা ও খেয়ানতের অন্তর্ভূক্ত ও মুনাফিকির আলামত।
তথ্যসূত্র ফতোয়ায়ে আলমগীরী ৫ম খন্ড ৩৬৯ ফতোয়ায়ে শামী ৫ম ২৯ পৃঃ,যাদুল মুয়াদ ২য় ১২৭ পৃঃ,
قال رسول الله صلی الله علیه وسلم یكون فی اخر الزمان بالسواد لایریحون راٸحۃ الجنۃ رواه ابو داود والنساٸ
من غش فلیس منا والمكر والخداع فی النار رواه الطبرانی
وقال المكر والخدیعۃ والخیانۃ فی النار
قال رسول الله صلی الله علیه وسلم غیرواهذا بشٸي و جنبوه السواد رواه مسلم و فی زاد المعاد
واما الخضاب بالسواد فمن فعل ذالك من الغزاۃ لیكون اهیب فی اعین العدو فهو محمود منه –
عالمغیری جلد ٥ صفحه ٣٦٩ وفی رد المختار حلد ٥ صفحه ۲۹
সার্বিক সহযোগীতায়
আলহাজ্ব শাহ মাওলানা আবদুল হাই নিজামী মঃ জিঃআঃ
প্রধান মুহাদ্দিস ও ফকীহ
চুনতি হাকিমিয়া আলীয়া মাদ্রাসা লোহাগাড়া, চট্টগ্রাম।
লিখক
মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম
পহরচাঁদা ফাজিল মাদ্রাসা চকরিয়া,কক্সবাজার।
০১৮১৮০২৫১৭২