কক্স২৪নিউজ ডেস্ক।
চট্টগ্রাম নগরীর চলমান জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান। তিনি এই পরিস্থিতির জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর কার্যকর উদ্যোগের অভাবকে দায়ী করেন।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে একই সমস্যায় নগরবাসী ভুগলেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দৃশ্যমান ও টেকসই কোনো সমাধান পাওয়া যায়নি। সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে, যা জনদুর্ভোগকে আরও তীব্র করে তুলছে।
তিনি উল্লেখ করেন, জলাবদ্ধতার কারণে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি সেবাও বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বস্তিবাসী, শ্রমজীবী, নিম্নআয়ের মানুষ এবং শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।
এস এম লুৎফর রহমান বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব, অপরিকল্পিত নগরায়ন এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে এই সমস্যাটি ক্রমেই জটিল আকার ধারণ করছে। খাল-নালা দখলমুক্তকরণ ও পুনরুদ্ধার কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “নগরীর বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াত এবং নিম্নআয়ের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে এই সংকট আরও তীব্র হতে পারে। এ প্রেক্ষিতে তিনি নগর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জরুরি ভিত্তিতে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিবৃতিতে তিনি খাল-নালা দখলমুক্ত করা, আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play