কক্স২৪নিউজ ডেস্ক।
চলমান বৈশ্বিক সংকট ও জ্বালানি সমস্যা মোকাবেলায় বিরোধীদলীয় নেতার যৌথ কমিটি গঠনের প্রস্তাবে সাড়া দিয়ে ১০ সদস্যের সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। যার মধ্যে ৫ সদস্য সরকারি দলের এবং বাকি ৫ সদস্য বিরোধীদলের।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তিনি এই কমিটি গঠন করার কথা বলেন। পরে তিনি সরকারি দলের ৫ সদস্যের নামও ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই একমত যে জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা। এই সংকট মোকাবেলায় বিরোধীদলীয় নেতা একটি প্রস্তাব করেছিলেন যে, তাদের কাছে কিছু পরামর্শ রয়েছে। যা নিয়ে সরকারি দল ও বিরোধীদল একসাথে কাজ করতে পারে।
কমিটিতে সরকারি দলের তরফে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও অন্য তিন সংসদ সদস্য হলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান, মঈনুল ইসলাম খান শান্ত, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
পরে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আমরা শীঘ্রই পাঁচজনের নাম প্রস্তাব করবো। বিরোধী দলের পক্ষ থেকে নামের তালিকা পাওয়ার পরই এই কমিটি আনুষ্ঠানিক বৈঠক শুরু করবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play