কক্স২৪নিউজ ডেস্ক।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিতকৃত ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচন নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেক কেন্দ্রে সরবরাহ করা হয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় উপকরণ।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে ১২৮ ভোটকেন্দ্রের ৭৫১ ভোটকক্ষে চার লাখ ১৩ হাজার ৩৭৭ ভোটার ভোট দেবেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁইয়া বলেন, নির্বাচনে ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। প্রত্যেক কেন্দ্রে পাঁচজন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ছয়জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে ঘোষিত তফসিল অনুযায়ী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ, বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Le temps réel entre la demande et le crédit: casino avec retrait instantane Le nombre de retraits sans frais par mois et le coût des suivants sont relevés. Lequel verse en une journée? Consultez le tableau.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play