
কক্স২৪নিউজ ডেস্ক।
সরকারের ইতিবাচক কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভুলগুলো তুলে ধরতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের ভালো কাজগুলো যেমন তুলে ধরা প্রয়োজন, তেমনি ভুলগুলো চিহ্নিত করে সংশোধনের পথ দেখানোও বিরোধী দলের দায়িত্ব। তিনি উল্লেখ করেন, নির্বাচন ও সংসদীয় কার্যক্রম সংবিধান অনুযায়ীই সম্পন্ন হয়েছে।
জুলাই সনদ নিয়ে চলমান আলোচনার বিষয়ে তিনি বলেন, এটি জটিল কোনো বিষয় নয়। সংসদে উপস্থাপন ও আলোচনার পর ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে এটি কার্যকর হবে এবং সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হবে।
তিনি আরও জানান, খাল খনন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং ১৮০ দিনের একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে বিরোধী দলকেও ধৈর্য ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play