
কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজার শহরে এলপিজি স্টেশনে গ্যাস বিস্ফোরণে নিহত, দগ্ধ, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে এই সহায়তা প্রদান করা হয়।
গত ২৫ ফেব্রুয়ারি সংঘটিত বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান-এর পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করে কক্সবাজার শহর জামায়াত।
ক্ষতিগ্রস্তদের হাতে নগদ সহায়তা তুলে দেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুখ, জেলা মজলিসে শুরা সদস্য শহীদুল আলম বাহাদুর এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সেক্রেটারি মুহাম্মদ মহসিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ, কামরুল হাসান, শহর শ্রমিক কল্যাণ সভাপতি আমিনুল ইসলাম হাসান, ১২ নম্বর ওয়ার্ড জামায়াতের নায়েবে আমীর মনসুর আলম, সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব, এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play