
মোঃ বজলুর রহমান, ঈদগাঁও উপজেলা প্রতিনিধি।
কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে একটি চোরাই ব্যাটারী চালিত মিনি টমটম গাড়ি উদ্ধারসহ চোর চক্রের দুই জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ।
গত ১৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় ঈদগাঁও থানাধীন ঈদগাঁও বাসস্টেশনের দক্ষিণ পার্শ্বে চক্ষু হাসপাতালের সামনে মহাসড়কের পূর্ব পাশের খালি জায়গা হতে একটি সবুজ রংয়ের পুরাতন মিনি টমটম চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনার প্রেক্ষিতে আবু নাছির বাপ্পি (২৮) ঘটনার বিষয়ে থানায় অবহিত করলে পুলিশ দ্রুত তদন্ত ও অভিযানে নামে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ঈদগাঁও থানা পুলিশ ১৪ মার্চ ২০২৬ তারিখ রাতে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত দুইজন জন আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল, মোঃ রায়হান (২০), পিতা- আলী আহম্মদ, সাং- দক্ষিণ মাইজপাড়া, ঈদগাঁও ইউপি।
মোঃ ইমরান (২৩), পিতা- গিয়াস উদ্দীন, সাং- মাদ্রাসাপাড়া, ইসলামপুর ইউপি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চুরি হওয়া আনুমানিক ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা মূল্যের একটি ব্যাটারী চালিত ০৩ চাকা বিশিষ্ট সবুজ রংয়ের পুরাতন মিনি টমটম (চেসিস নং- XGDS2023102031) উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে , যাহা ঈদগাঁও থানার মামলা নং- ০৮, তারিখ: ১৪ ই মার্চ ২০২৬ ইংরেজি, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে ঈদগাঁও থানা পুলিশের এ ধরনের অপরাধ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play